মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) শমসেরনগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার ব্র্যাক অফিসের সামনে দুপুরের দিকে এ

ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায় শমসেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে রায়েক তানভির (১৭) তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়াকে (১৭) নিয়ে মোটরসাইকেলযোগে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় সাইকেলে বেপরোয়া গতি থাকায় মোটরসাইকেলের ধাক্কায়
নাসির মিয়া (৬৫) নামে এক জন নিহত হন নিহত নাসির মিয়া। মুন্সিবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ মৌলভীবাজার মর্গে রয়েছে।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি