বর প্রস্তুতে কনের বাড়ির সবাই অপেক্ষায়। রাস্তায় বরের গাড়ি বহর। কিন্তু বাড়িতে কনে নিতে আসতে পারলেন না মুন্না রাজগড়। শশুড় বাড়িতে আসার হলো না তার। পথি মধ্য স্ট্রোক করে মারা গেলেন বর মুন্না রাজগড়। এমন মমার্ন্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কমলগঞ্জে । নিহত বরের বাড়ি জুড়ি উপজেলার রাজকি চা বাগানে।
কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের নতুন লাইন এলাকার সম্পদ রাজগড়ের মেয়ে সুমি রাজগড়কে বিয়ের উদ্দেশ্যে বরযাত্রী নিয়ে যাওয়ার পথে মাধবপুর চা বাগানে পৌছার পর বর মুন্না স্ট্রোক করেন । বরকে বহনকারী গাড়িটি সাথে সাথে ঘুরিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরকে মুন্না রাজগড়কে মৃত ঘোষনা করেন।
সম্পাদক: তুহিন আহমদ জহির , কমলগঞ্জ মৌলভীবাজার। মোবাইলঃ-০১৭১৫১৯৫৮১৩
London office:00447417450085 ইমেইল : tuhinpress77@gmail.com web- kbarta.sccmmp.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জ বার্তা | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি