• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

সড়ক দূর্ঘটনায় বাংলা টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি বিক্রম সিং বর্ধন নিহত-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজার এলাকায় চলন্ত মটরসাইকেলে গাছ পড়ে বাংলা টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি বিক্রম সিং বর্ধন নিহত হয়েছেন। এঘটনায় গুরুত্বর আহত হয়েছেন তার বড় ছেলে জয় সিং বর্ধন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১১ নভেম্বও শুক্রবার দূপুর পৌনে ১টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহা সড়কের পাশে গাছ কাটছিলেন স্থানীয় কয়েকজন। এ সময় বিক্রম সিং তার ছেলেকে নিয়ে মটর সাইকেল যোগে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে যাচ্ছিলেন। হঠাৎ করে ওই গাছ চলন্ত মটর সাইকেলের উপর পড়ে মাথা থেঁতলেগিয়ে ঘনাস্থলে তার মৃত্যু হয়। এঘটনার পর গাছ কর্তনরতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহত ছেলে ও তার পিতার লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার কওে জানান, সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের কাজ শেষ হয়েছে। গাছ কাটার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান পরিচালনা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service