• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে ইউনিয়ন সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল॥ / ২৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজারে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুন্সিবাজার ইউনিয়ন পরিষদে সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এর সভাপতিত্বে ও সুনীল চন্দ্র মালাকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, মুন্সিবাজার পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নারায়ণ পাল ও সাধারণ সম্পাদক হিমাংশু পাল, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দাশ,

মুন্সিবাজার ইউনিয়ন বিট অফিসার এস আই উজ্জ্বল মিয়া, সহকারী বিট অফিসার এ এস আই মোঃ সবুজ মিয়া,

মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুর রহমান , আব্দুল আজিজ, সোহেল আহমদ, মোঃ বাছিরুল ইসলাম, মোঃ জহুর আলী মোঃ রাইনুল ইসলাম, মোঃ আদর মিয়া, বন্দনা রানী দাশ,

মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বদরুল ইসলাম, মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন আহমেদ (রাজ), ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

সভায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service