• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

কমলগঞ্জে অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি-কমলগঞ্জ বার্তা

Reporter Name / ৭৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ॥
মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই । রবিবার (১৬ জানুয়ারী) দুপুরে আদমপুরইউনিয়নের নতুনবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।এ পল্লী চিকিৎসক নুরুল ইসলাম, জইমত মিয়া, মামন মিয়া ও সালাম মিয়ার ফার্ম্মেসী, রেস্তোরা, মুদী দোকানসহ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। আসবাবপত্র, ঔষধ ও মালামাল মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।চিকিৎসক নুরুল ইসলাম জানান, জীবিকার একমাত্র অবলম্বন ফার্ম্মেসীর সব কিছু পুড়ে যাওয়ায় দিশেহারা।অগ্নিকান্ডে অন্যান্য দোকান ছাড়াও ফার্ম্মেসীর সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়েছে বলে তিনি জানান।ঘটনার সাথে ফায়ার সার্ভিসে বারবার ফোন দিলে কেউ রিসিভ করে নি। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ফায়ারসার্ভিসের সাহায্য চাইলে প্রায় এক ঘন্টা পর উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এ সময়েরমধ্যে এলাকাবাসীরা আগুণ নিয়ন্ত্রণে আনে।তবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অজিত কুমার সিংহ ফোন রিসিভ না করার অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছেঁ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।পাশাপাশি কিছু মালামালও আগুনের কবল থেকে উদ্ধার করা হয়েছে। তবে ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছালেঅগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি থেকে ক্ষতির পরিমান কম হতো বে এলাকাবাসীর ধারণা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service