• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জের কুরমাঘাট সীমান্তে ‘বর্ডার হাট-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ৩৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, বর্ডার হাট চালুর ফলে দুই দেশের ব্যবসায়ীরা তো লাভবান হবেনই, সেইসঙ্গে দুই দেশের মধ্যে মানুষের মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হবে। দেশে বেশ কয়েকটা বর্ডার হাট চালু হয়েছে, আরো ৬টাহওয়ার প্রক্রিয়া চলছে।

হাট স্থাপনের কারণে দুই দেশের মানুষের জানাশোনা হবে। সহজেই ভারতের পণ্যসামগ্রী দেশের মানুষ কিনতেপারবেন, দেশের পণ্যসামগ্রীও তারা নিতে পারবেন। আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জেকুরমাঘাট সীমান্তে বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিন কোটিটাকা ব্যয়ে নির্মাণাধীন সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যেরমুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, শিল্প বাণিজ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, বাংলাদেশ জাতীয় সংসদের সরকারিঅনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ . আবদুস শহীদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেশওয়াল, মৌলভীবাজারের জেলাপ্রসাশক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুলহক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষেভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকেঅভিনন্দন জানাই দুদেশের মধ্যে সুন্দর সম্পর্কের জন্য। সম্পর্ককে বাণিজ্যিক সম্পর্কে পরিণত করে বর্ডার হাটনির্মাণে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হবে। আজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেস্মরণ করছি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ত্রিপুরা রাজ্যের কমলপুর স্কুলে আলোচনায় অংশ নিতে ভারতে প্রবেশ করেনবাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধি দল।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service