• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জের শমশেরনগরে নবনির্মিত মাদ্রাসা ভবন উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ৫৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

 কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চাতলাপুর রোডে দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রানু পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্ঠা, যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুধ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফটিকুল ইসলাম, মাধবপুর ইউনিয়নের সব নির্বাচিত চেয়ারম্যান আশিদ আলী, লেখক-গবেষক এডভোকেট ইয়াওর উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম খান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল মালিক বাবুল, অভিভাবক সদস্য মাসুক মিয়া, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা হাসান আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, যারা এ মাদ্রাসায় দান করে ভবন নির্মানে সহায়তা করছেন তাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বেশি দান করতে পারেন।

পরে এডভোকেট ইয়াওর উদ্দিন এর সম্পাদনায় “বাংলার বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম” বইয়ের মোড়ক উন্মোচন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service