• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ৭৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ, কমলগঞ্জ এ সভার আয়োজন করে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলী, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, প্রভাষক শাহাজান মানিক, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাব্বির এলাহী, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সুচনা প্রকল্পের উপজেলা পুষ্টি অফিসার এবিএম মেয়াজ্জেম হোসেন। আলোচনার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। বাংলাদেশ জাতীয় পুষ্টি কর্মকান্ড বাস্তবায়নে সূচনার ভূমিকা ও পুষ্টি ঘাটতি পূরণসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service