• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪ কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি পারিবারিক দ্বন্দ্বে ছাত্রদল নেতা রাফিকে হত্যা করলো ছোট ভাই

কমলগঞ্জে ৫০তম শীতকালীন খেলাধুলা উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ৪০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কমলগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত ৫০ তম শীতকালীন খেলাধুলা প্রতিযোগীতা মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলায় ইভেন্ট রয়েছে ক্রিকেট, বলিবল ও ব্যাডমিন্টন। ২৭ ফেব্রুয়ারী রোববার সকাল ১১টায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রনেন্দ্র কুমার দেব। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service