• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ মার্চ, ২০২২

কমলগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ৫ মার্চ শনিবার বিকাল ৪টায় কমলগঞ্জ বহুমুখী মডেল সরকারি হাইস্কুল  মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এ টুর্নামেন্টের  শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। উদ্ধোনী খেলায় ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি ৩-১ গোলে হারিয়ে রাজনগর সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের নাঈম। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির  সদস্য সচিব সাংবাদিক সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে ও সাংবাদিক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মৌপবিস কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ  সভাপতি  রাহাত ইমতিয়াজ  রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজীব । স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন  বাফুফের  রেফারি  মুজিবুর রহমান দুলু।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service