• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জ পৌরসভায় ৭ই মার্চ উপলক্ষে সুরক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ-কমলগঞ্জ বার্তা

এস এম এবাদুল হক ॥ / ২৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুরে পৌর এলাকার ২শত পরিবারের মাঝে করোনা থেকে সুরক্ষায় জন্য মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী, প্রকৌশলী বেলাল আহমদ, কাউন্সিলর মো. ছাদ আলী, বখতিয়ার খাঁন, রফিকুল ইসলাম রুয়েল, সৈয়দ জামাল হোসেন, দেওয়ান আব্দুর রহিম মুহিন, আহাদুর রহমান বুলু, মহিলা কাউন্সিলর মুসলিমা আক্তার, আয়েশা আক্তার, শিউলী আক্তার শাপলা, মাই টিভির জেলা প্রতিনিধি সঞ্জয় দে, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এর আগে কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও উপস্থিত অতিথিদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এস.এম এবাদুল হক
০৭/০৩/২০২২


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service