• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪ কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি পারিবারিক দ্বন্দ্বে ছাত্রদল নেতা রাফিকে হত্যা করলো ছোট ভাই

কমলগঞ্জে নিখোঁজের ২ ঘন্টা পর ২য় শ্রেণির শ্রেণির ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ২১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ মার্চ, ২০২২

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে নিখোঁজের ২ ঘন্টা পর গর্ত থেকে ২য় শ্রেণির ছাত্রীর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। কেছুলুটি গ্রাম থেকে বুধবার  ৯ মার্চ বিকলে ৫ টায় নিখোঁজ হলে সন্ধ্যা ৭টায় তার লাশ পাওয়া যায়। নিহত ফাতেমা জান্নাত মৌ (৬) কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ও কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।নিহত স্কুল ছাত্রী ফাতেমা জান্নাতের বাবা ফরিদ মিয়া বলেন, তার মেয়ে ফাতেমা জান্নাতকে বুধবার আছরের নামাজের পর বিকেল ৫টা থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যা ৭টায় তাদের বসত ঘরের পিছনের একটি ছোট মাটির গর্তে তার গলাকাটা, পেটের ভুড়ি বের হওয়া ও ক্ষত বিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে রাত সাড়ে ৭টায় পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করেন। ফরিদ মিয়া আরও বলেন, তাঁর অবুঝ শিশুকে কে বা কারা হত্যা করেছে। এ ঘটনায় তিনি কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটির গলায় ও পেটে কাটার দাগ রয়েছে। ছোরা দিয়ে তার পেটের ভুড়িও বের করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে ছোরা দিয়ে কুপানোরও দাগ রয়েছে। ঠিক কি কারণে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service