• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪ কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি পারিবারিক দ্বন্দ্বে ছাত্রদল নেতা রাফিকে হত্যা করলো ছোট ভাই

কমলগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোর্টার॥ / ১০২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ মার্চ, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করছে। সোমবার রাত সাড়ে ১০টায় মাধবপুর ইউনিয়নের পারোয়াবিল সাঁওতাল পল্লীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে র্যা ব-৯ ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারোয়াবিল সাওতাল পল্লীর চা শ্রমিক প্রেম লাল সাঁওতাল এর কন্যা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিতা সাঁওতাল (১৪) হঠাৎ রাতে বমি করতে থাকে। পরে পরিবারের লোকজন সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মুত্যু হয়। শিক্ষার্থী মারা যাওয়ায় আবারো বাড়িতে নিয়ে আসার পর স্থানীয় লোকজন ছাত্রী মৃত্যুটি রহস্যজনক বলে মন্তব্য করতে থাকেন।
এ ঘটনায় র্যা ব-৯ ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইয়ারদৌস হাসান লাশ উদ্ধার করে ময়না তদন্তের সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service