• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

শ্রীমঙ্গলে প্রতিবিন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের উদনাছড়ায় এক প্রতিবিন্ধী যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রমন প্রধান (৩০)। এক সন্তানের জনক রমন উদনাছড়া ৮নং বস্তির মৃত সুদর্শন প্রধানের ছেলে।বুধবার মধ্যরাতে তাকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
বুধবার রাত ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক(এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘ধর্ষণের শিকার মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে পাঠানো হবে। আসামি রমন প্রধানকেও বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।’ স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, সোমবার রাত (৪ এপ্রিল) দুইটার দিকে মেয়েটি দন্ডপূজা শেষে বাড়িতে ফিরছিল।এসময় পাশের বাড়ির রমন তাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে বাড়ির পাশে নির্জন স্থানে ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধানের চেষ্ঠা করা হয়। পরে তিনি বিষয়টি থানায় অবগত করেন। এ ঘটনায় বুধবার মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রমন প্রধানকে গ্রেফতার করে।সেই সঙ্গে নির্যাতিতা মেয়েকে থানায় নিয়ে আসে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service