• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

স্ত্রীর পরকীয়া প্রেমিককে গুলি করে হত্যা, স্বামী গ্রেফতার

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় শরিফ মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরিফ মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের মারফত আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহিন জাগো নিউজকে শরিফের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, আতিকুর রহমান সুমনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি নবীনগরে বসবাস করে ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। এরই সুবাদে স্থানীয় শরিফ মিয়ার স্ত্রী সাথির সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শরিফের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল।

এক পর্যায়ে সাথি বাবার বাড়ি চলে যান। সোমবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সুমন সেহরি খেয়ে ঘর থেকে বের হন। এসময় শরিফ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহত সুমনের বড় ভাই সজিবুর রহমান মোসাদ্দর বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার পরপর শরিফকে গ্রেফতারে অভিযানে নামে নবীনগর থানা পুলিশ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service