• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

কমলগঞ্জে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

 মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগা গ্রামে বজ্রপাতের ঘটনায় এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন। সোমবার দুপুর ১.৩০ টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মছদ্দর মিয়া (২৫)। তিনি ওই গ্রামের হামিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাউয়ারগলা গ্রামের জলিল মিয়ার বাড়ির বারান্দায় টিনের চাল লাগানোর সময় বজ্রপাত হলে মছদ্দর মিয়ার শরীরের একাংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ফরিদ মিয়া (৬০) ও উত্তম আলী (৪০) আহত হন।

তাদেরকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ২.৩০ টায় কর্তব্যরত চিকিৎসক মছদ্দর মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ থানার ওসি (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা বিধায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের পক্ষ থেকে নিহত কাঠমিস্ত্রির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service