• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কুলাউড়ায় ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু: ঘাতক পুত্র আটক

স্টাফ রিপোর্টার॥ / ৩৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে বখাটে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর বাবা তসিদ আলী (৬৫) মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত বখাটে ছেলে রকিব হাসানকে (৩৮) আটক করেছে পুলিশ। ১৫ মে রোববার ঘাতক ছেলেকে জেলহাজতে প্রেরণ করেছে ও লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হাজিপুর ইউনিয়নের বিলের পার গ্রামে গত ২১ এপ্রিল (১৯ রমজান) পারিবারিক কলহের জের ধরে তসিদ আলীকে তার বখাটে পুত্র রকিব হাসান মারপিট করে। এ ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে বখাটে রকিব লাঠি দিয়ে বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। কিন্তু বখাটে রকিব আহত বাবার চিকিৎসা করতে দেয়নি। আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে ১৪ মে শনিবার বিকেলে মারা যান।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত রকিব হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় লোকজন জানান, নিহত তসিদ আলীর দু’টি সংসার রয়েছে। দ্বিতীয় স্ত্রীর পুত্র রকিব হাসান চরম বখাটে। পরিবারের সবার উপর নির্যাতন ছিলো তার নিত্যনৈমিত্তিক ঘটনা। শুধু তাই নয় তার অত্যাচারে অতিষ্ঠ ছিলো গ্রামের লোকজন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজমুল ইসলাম জানান, রোববার ১৫ মে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক পুত্র রকিব হাসানকে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহত তসিদ আলীর প্রথম স্ত্রী আছকিরুন নেছা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service