• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জ সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান, চুরি ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে জনসচেতনতামূলক পুলিশের সভা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান, চুরি ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে মৌলভীবাজারের কমলগঞ্জে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ থানার আয়োজনে বুধবার ২৫ মে দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান মনু-দলই ভ্যালী ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসিদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী, ৯নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলেমান মিয়া প্রমুখ। সভায় কুরমা, চাম্পারায়, বাঘাছড়া, দলই, পাত্রখোলা, শ্রীগোবিন্দপুর, মদনমোহনপুর, মাধবপুর চা বাগানসহ ৮টি বাগানের প্রধান ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত প্যানেলের সভাপতি, সম্পাদক, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সভার আয়োজন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service