• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

লন্ডন যাওয়া হলো না সাইফের, নানা শশুরের বাড়ি থেকে লাশ উদ্ধার-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জুন, ২০২২

সিলেটের ওসমানীনগরে শশুর বাড়িতে বেড়াতে আসা এক জামাইর লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গলায় ফাঁস লাগা অবস্থায় রবিবার দিবাগত রাতে তার লাশ উদ্ধার করা হয়। শশুর বাড়িতে জামাইর মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকান্ড। এই ঘটনায় মামলা দায়ের প্রস্থতি চলছে বলে জানিয়েছে নিহতের পরিবার। নিহত কতার প্রবাসী সায়েফ বীন করিম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ গ্রামের ফয়জুল করিম বাবুলর পুত্র। জানা গেছে, গত এক বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গুলমাকাপন গ্রামে মৃত আব্দুল কালাম আহমেদ এর মেয়ে তাসমিনস আহমেদ এর সাথে। পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্কে  বিবাহ বন্ধবে আবদ্ধ হন সায়েফ বীন করিম ও তাসমিনস আহমেদ। দুই পরিবার প্রথমে এই বিয়ে মেনে না নিলেও পরে মেনে নেন। গত দুই মাস থেকে শশুর বাড়ি রয়েছেন সায়েফ বীন করিম। চলিত মাসে যুক্তরাজ্য থেকে সায়েফ এর শাশুড়ী, শালা,শালী ও মামা শশুর দেশে আসেন। গত রবিবার শশুর বাড়িতে রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় সায়েফ বীন করিম। দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেও কোন সারা শব্দ না পেয়ে থানা পুলিশ এবং  সায়েফের বাড়িতে খবর দেয় তার শশুর বাড়ির লোকজন। খবর পেয়ে সায়েফের বাবা, মা, ও ছোট বোন ঘটনাস্থলে আসেন। এর আগেই থানা পুলিশ ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে থাকা সায়েফের জুলন্ত লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা। নিহতের চাচা জুনেদ মিয়া বলেন, আমরা ধারণা করছি এইটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি জানা যাবে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্থতি নিচ্ছি। ওসমানীনগর থানার অফিসার ইনচার্য (ওসি)এস এম মাঈন উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়না তদন্তের রির্পোট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service