• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

মৌলভীবাজার প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত সভাপতি সালাম, সম্পাদক পান্না

আমিনুল ইসলাম হিমেল॥ / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এম এ সালাম (চ‍্যানেল আই)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সরওয়ার আহমদ পেয়েছেন ১৩ ভোট।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পান্না দত্ত এছাড়া সহ-সভাপতি পদে অশোক কুমার দাশ ২৭ ভোট পেয়ে এবং মো: নুরুল ইসলাম শেফুল ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে এস এম মেহেদী হাসান ২৬ ভোট পেয়ে এবং মো. মাহবুবুর রহমান রাহেল নির্বাচিত হয়েছেন।

দফতর সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে আফরোজ আহমদ এবং সদস‍্য পদে ২৬ ভোট পেয়ে নুরুল ইসলাম, ২৪ ভোট পেয়ে মামুনুর রশীদ, ২৩ ভোট পেয়ে শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও সালেহ এলাহী কুটি এবং ২২ ভোট পেয়ে পার্থ সারথী পাল নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ‍্যক্ষ পদে শাহ অলিদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রব, প্রচার প্রকাশনা সম্পাদক পদে সালাহ উদ্দিন ইবনে শিহাব নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশনের আহবায়ক এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত নির্বাচন কমিশনের সদস্য সৈয়দ মুজিবুর রহমান রঞ্জু ও মুহিবুর রহমান নির্বাচন পরিচালনা করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service