• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আমিনুল ইসলাম হিমেল॥ / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ জুলাই, ২০২২

কমলগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ৩০ জুলাই শনিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ। টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে টাইব্রেকারে আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কাউয়ারগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, কমলগঞ্জ আয়োজিত এই টুর্ণামেন্টে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ১০টি দল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টে ১০টি দল অংশগ্রহণ করে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service