• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন কমলগঞ্জের স্থানীয় সাংবাদিক আব্দুল বাছিদ খাঁন

স্টাফ রিপোর্টার॥ / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

কমলগঞ্জে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিদ খাঁনকে।

পুলিশ ও স্থানীরা জানান, শনিবার দুপুরে মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের উবাহাটা এলাকায় একটি মটর সাইকেল নিয়ে ৩ জন দুর্বৃত্ত হেলমেট পরিহিত অবস্থায় এলোপাথারি হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় সাংবাদিক বাছিদ মটর সাইকেল চালিয়ে কমলগঞ্জ যাচ্ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সবশেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে সংবাদকর্মীরা তাকে দেখতে যান হাসপাতালে। তবে হামলার কারণ এখনও জানাযায়নি। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাকারীদের খুঁজে বের করার চেষ্ঠা অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service