• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে জাতীয় শোক দিবসে যুবলীগের শোক র‌্যালী ও আলোচনা সভা

আমিনুল ইসলাম হিমেল॥ / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বিকাল ৫ টায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান আসিদ আলী, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র বখতিয়ার খাঁন, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন প্রমূখ। কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েক আহমেদ ও আব্দুল মালিক বাবুলের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, সিপন চক্রবর্তী, জহির আলম নানু, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল পাল, সাধারণ সম্পাদক মসুদ আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাবেক সাধারণ সম্পাদক সাকের আলী সজিব। এর আগে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে পৌরসভা প্রাঙ্গন থেকে হাজারো নেতা কর্মীদের উপস্থিতিতে বিশাল শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা প্রাঙ্গনে শেষ হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service