• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে ৪দিন ব্যাপী প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ

আমিনুল ইসলাম হিমেল॥ / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

কমলগঞ্জে প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচী শুরু হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ও জাইকার সহযোগিতায় ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, জাইকা প্রতিনিধি মুজিবুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা প্রমুখ। ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসুচীতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service