• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

কমলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্র্যমূল্য বৃদ্ধি, ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বিকালে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ভানুগাছ রেলওয়ে ষ্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভানুগাছ বাজার সড়ক প্রদক্ষিন করে ১০নং রোডে আসলে কমলগঞ্জ থানা পুলিশ বাঁধা সৃষ্টি করে। পুলিশী বাঁধার মুখে বিক্ষোভ মিছিলটি এখানে শেষ করে পথসভা করে। জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফি, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু ইব্রাহীম জমসেদ, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল, এডভোকেট আব্দুল আহাদ, বিএনপি নেতা এনামুল হক শামীম, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্না রানা, মেশকাত হোসেন শাহীন, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি, বিএনপি নেতা ইয়াকুব আলী সিরাজী শহীদ, শফিকুর রহমান প্রমুখ। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service