• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

সেমিতে ৮ গোল দিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৪৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ-ফুটবল-দল.jpgকাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে গোল উৎসব করলো বাংলাদেশের নারী জাতীয় দল। সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটান পাত্তাইপেলো না তাদের কাছে। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করে দুই হালি গোল দিলো লাল সবুজের প্রতিনিধিরা। তাতে ছয় বছর পরসাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো তারা।

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৮–০ গোলে উড়িয়ে দিলেন সাবিনারা। এই প্রতিযোগিতায় দ্বিতীয়বারফাইনালে উঠলো বাংলাদেশ। সবশেষ ফাইনালে ২০১৬ সালে ভারতের কাছে ৩–১ গোলে হেরে রানার্সআপ হয়েছিল।

দিনের আরেক সেমিফাইনালে নেপাল ও ভারত মুখোমুখি হবে। এই ম্যাচ বিজয়ী দলের সঙ্গে সোমবার ফাইনাল খেলবেবাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে বল পেয়ে একাই গোলরক্ষককেকাটিয়ে ১–০ করেন সিরাত জাহান স্বপ্না। ১৭ মিনিটে মিশরাত জাহান মৌসুমীর বাড়ানো বলে গোলরক্ষককে পাশ কাটিয়েআড়াআড়ি শটে দ্বিতীয় গোল করেন সাবিনা। আধঘণ্টার আগেই স্কোর ৩–০ হয়। বক্সের বাইরে থেকে আসা ক্রসে ২৯ মিনিটেকৃষ্ণা রানি সরকার তৃতীয় গোল করেন। ছয় মিনিট পরই এই ফরোয়ার্ড আরেকবার আক্রমণ চালান। গোলকিপার তাকেআটকাতে পারলেও ঋতু পর্না চাকমা বল বের করে নিয়ে বাঁ পায়ের শটে খালি জালে বল জড়ান। ৪–০ গোলে বিরতিতে যাওয়াবাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে। ৫৪ মিনিটে সতীর্থের পাস থেকে বক্সের সেন্টার থেকে গোল করেন সাবিনা। তিনমিনিট পর তার ফ্রি কিক থেকে জটলার মধ্যে দাঁড়িয়ে গোল করেন মাসুরা পারভীন। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিনমিনিট আগে সপ্তম গোল করেন তহুরা খাতুন। আর যোগ করা সময়ে সাবিনা পূরণ করেন হ্যাটট্রিক। চার ম্যাচে ৮ গোল করেএখন পর্যন্ত শীর্ষ গোলদাতা এই ফরোয়ার্ড। এবারের আসরে চার ম্যাচেই ২০ গোল করে ফেললো বাংলাদেশ। গ্রুপ পর্বেমালদ্বীপকে ৩–০, পাকিস্তানকে ৬–০ ও ভারতকে ৩–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service