• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে গুণীজন সংবর্ধনা ও সদস্য বরণ অনুষ্ঠাণ-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

কমলগঞ্জে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যান সংঘের আয়োজনে গুণীজন সংবর্ধনা ও সদস্য বরণ অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি মন্ডপে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর বাঘবাড়ি গ্রামের কৃতি সন্তান বিমল কুমার সিংহ ও মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আসিদ আলিকে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যান পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংঘের সভাপতি সত্যবান সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডেপুটি ডাইরেক্টর বিমল কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আসিদ আলি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ন সিংহ, একাউন্টস এন্ড অডিট অফিসার সিএজি ঢাকার রবীন্দ্র কুমার সিংহ, মণিপুরি ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, সবেক কৃষি কর্মকর্তা রবীন্দ্র সিংহ, বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক জয়চন্দ্র সিংহ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর সিংহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে স্বপ্নের সোনার বাংলাদেশকে শান্তিপ্রিয়, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বাঘবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যান সংঘের প্রতি আহবান জানান। এসময় গ্রামের শতাধিক নারী-পুরুুষ গুণীজন সংবর্ধনা ও সদস্য বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service