• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

কমলগঞ্জে নবনির্মিত বন বিট অফিস ও ওয়াচার সেড এর উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

কমলগঞ্জে সিলেট বন বিভাগের আওতাধীন রাজকান্দি বন রেঞ্জের নবনির্মিত আদমপুর বন বিট অফিস ও ওয়াচার সেড উদ্বোধন করেছেন প্রধান বন সংরক্ষক। জলবায়ু পরিবর্তন ও বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গত বুধবার ৯ নভেম্বর দুপুর ২টায় প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে আদমপুর বন বিট অফিস ও প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ওয়াচার সেড এর উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক, সহকারী বন সংরক্ষক (রেঞ্জ কর্মকর্তা-রাজকান্দি রেঞ্জ) মো. নাজমুল আলম, আদমপুর বন বিট এলাকার উপকারভোগীসহ স্থানীয় বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিট অফিস ও ওয়াচার সেড উদ্বোধন শেষে অনুষ্টানের প্রধান অতিথি প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বিট অফিসের আঙ্গিনায় “গোলাপজাম” গাছের চারা রোপন করেন। পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়। এছাড়া প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সুফল এবং জলবায়ু পরিবর্তন ও বিরুপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নার্সারী এবং ২০১৯-২০ সাল হতে ২০২১-২২ সালের রোপিত বিভিন্ন বন বাগান এলাকা পরিদর্শন করেন।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service