• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জে টিলা কর্তন ও বালু মহাল আইনে দুজনকে ১৫ দিনের কারাদন্ড-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

কমলগঞ্জে সরকারি খাস জায়গায় টিলা কর্তন ও অবৈধভাবে উত্তোলন করার দায়ে দুজনকে ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে। মঙ্গলবার ২২ নভেম্বর দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামে টিলা কর্তন ও ডালুয়াছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইজনকে বিনাশ্রম কারাদন্ড প্রদানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১৫ ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রুবেল আহমদ (২৯) ও সরকারি খাস জায়গায় টিলা কর্তনের অভিযোগে মো: জুবের খাজা (৩২)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার দুজনেকে বিনাশ্রম কারাদন্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলায় বালু মহাল ইজারা থাকা স্বত্ত্বেও কতিপয় ব্যক্তি ডালুয়াছড়া থেকে বেআইনিভাবে বালু উত্তোলন করার অপরাধে ও উত্তর কানাইদেশী গ্রামে সরকারি খাস জায়গায় টিলা কর্তনের অভিযোগে তাদেরকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service