• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

কমলগঞ্জে ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দরিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্পের আওতায় বাংলাদেশ দলিত ও চা জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ নভেম্বর সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে ও ফ্রন্টের কো-অর্ডিনেটর ঝুটন বোনার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। আলোচনায় অংশ নেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ, চা শ্রমিক নেতা সীতারাম বীন, নারীনেত্রী আশা অর্নাল, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর প্রমুখ। এসময় চা শ্রমিক, দলিত ও শব্দকর জনগোষ্ঠির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীসহ অনগ্রসর সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে। এ দেশ আমাদের সকলের। এ দেশকে ভালবাসতে হবে। বর্তমান সরকার দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। কোন জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সবপ্রথম প্রয়োজন তাদের নিজেদের উদ্যোগ। আমাদের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। কোন জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। সভায় বক্তারা দলিত ও চা জনগোষ্ঠির বিভিন্ন দাবির সাথে সম্পূর্ণ একমত পোষণ করে বলেন, কোন বঞ্চনা চিরকাল টিকে থাকেনি, আজকের দিনের বঞ্চনাও চিরদিন থাকবে না। তবে তার জন্য দরকার সমাজের সকল মানুষের ইতিবাচক মানসিকতা। আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে, সাথে সাথে দলিত জনগোষ্ঠী যেভাবে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে তা অব্যাহত রাখতে হবে।

 

সভায় বক্তারা আরো বলেন, চা-জনগোষ্ঠী, শব্দকরসহ প্রায় ১০০ টিরও অধিক জাতিগোষ্ঠী পরিচয়ে আমাদের দেশের বিভিন্ন শহর গ্রাম ও চা বাগানে বসবাস করছেন। এদের মধ্যে যারা আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিকভাবে বঞ্চিত ও বৈষম্যের শিক্ষা এবং সামাজিকভাবে স্বীকৃত কিছু নির্দিষ্ট পেশা গ্রহণে বাধ্য হয়।মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলায় দলিত ও চা জনগোষ্ঠীর মানুষের মানবাধিকার সুরক্ষা এবং সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণসহ আর্থ সামাজিক উন্নয়নে উপজেলা পরিষদ ও প্রশাসনের কাছে বেশকিছু প্রস্তাবনা তুলে ধরেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service