• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

প্রাইভেট কারে গরু চুরির চেষ্টা, জনতার হাতে আটক ৩ চোর-কমলগঞ্জ বার্তা

Reporter Name / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

প্রাইভেট কারে গরু চুরির চেষ্টাকালে ৩ চোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার ২৮ নভেম্বর বিকেলে অফিস বাজার-মোকাম বাজার যাওয়া পথে তাদের আটক করা হয়।পুলিশের সূত্রে জানা যায়, সোমবার ২৮ নভেম্বর বিকেলে বড়হরতিলক গ্রামের আব্দুল করিম তার বাড়ির সামনে গরু ঘাস খাওয়ার জন্য খোটা দিয়ে বেধে রাখেন। ওই সময় ৩ চোর মিলে গরুটিকে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাকালে আশেপাশের লোকজন বিষয়টি দেখে প্রাইভেট কারটি অফিস বাজার-মোকাম বাজার রোডে জনতা বেরিকেড দিয়ে গাড়ী সহ তাদের আটক করে। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক  জানান, বড়হরতিলক গ্রামের আব্দুল করিম তার বাড়ির সামনে তার পোষা গরু ঘাস খাওয়ার জন্য খোটা দিয়ে বেধে রাখেন। বিকেল ৪ টার দিকে ৩জন গরুটিকে চুরির উদ্দেশ্যে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন বিষয়টি দেখে প্রাইভেট কারটি অফিস বাজার থেকে মোকাম বাজার যাওয়ার সময় আটক করে।গাড়ির ভেতর থেকে চুরি যাওয়া একটি বাছুর উদ্ধার করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে। আটককৃতরা হলেন, রাজনগর উপজেলার বাবলা মিয়া (২৯), একই উপজেলার জগললু মিয়া (২৬), এমরানুল হক জনি(২৫) -কে আটক করে এবং চুরির কাজে ব্যবহৃত গাড়ি জব্দ করে।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে। গরুর মালিকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service