• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

মণিপুরী ললিতকলা একাডেমি ভবনের উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

পৃথিবীতে অনেক হত্যা কান্ড সংঘটিত হয়েছে,তবে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার মতো নির্মম হাত্যাকান্ড কোথাও সংঘটিত হয়নি। এই হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত ছিল। শেখ হাসিনাকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। নেই চেষ্টায় জিয়াউর রহমানের পরিবারের সদস্য জড়িত ছিল। তবে রাখে আল্লাহ,মারে কে? তিনি আজো বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন বলেই আপনাদের ললিতকলা একাডেমি প্রতিষ্টিত হয়েছে। না হলে ললিতকলা নির্মিত হতো না। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকলে,পথ হারাবে না বাংলাদেশ। কথাগুলো বলেছেন ,সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তিনি আরো বলেন, কমলগঞ্জে মতো এতো প্রতন্ত্য এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্টির জন্য এতো দৃষ্টি নন্দন ললিতকলা একাডেমি নির্মিত হয়েছে তা কল্পনার বাইবে ছিল। যেখানে কল্পনা হার মানে, সেখানেই শেখ হাসিনা বাস্তব হয়ে দেখা দেয়। এই স্থাপত্যটি দেখে আমার মনটা ভরে গেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে ও মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সঞ্চালনায় অনুষ্টিত ললিত কলা  একাডেমি ভবনের হল রুমে বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ে মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)  গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  ডঃ আব্দুস শহীদ এমপি, সম্মানিত অতিথি হিসেবেও ছিলেন সাংসদ অসীম কুমার উকিল, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহউর রহমান, জেলা পুলিশ সুপার জাকারিয়া ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান প্রমূখ। উল্লেখ্য যে,মৌলভীবাজারের  কমলগঞ্জ উপজেলার মাধবপুরে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১৮ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত মণিপুরী ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডরমিটরি ভবনের নির্মিত হয়েছে।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service