• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ সমাবেশ, র‌্যালী ও সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উপজেলার আদমপুর বাজারে শতাধিক মানুষের অংশগ্রণে আনন্দ সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়। সংগঠনের  কমলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে ও  সদস্য সচিব এস এম কাইয়ুমের  সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আবুল কালাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী ও সাংবাদিক  আকাশ আহমেদ।আলোচনা সভা শেষে  সম্প্রতি  সড়ক দুর্ঘটনায় নিহত  হাফিজ উদ্দিনের পরিবারকে ১ টি ও আহত সালাম মিয়াকে  ১ টি করে ছাগল বিতরণ করা হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সদস্য ছালেহ আহমেদ, কাওসার আহমেদ, সাব্বির আহমেদ প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service