• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে ৬১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

কমলগঞ্জ থেকে ৬১৫ পিস ইয়াবাসহ শুভ দাস (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার ১০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শুভর বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম, এএসআই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে শুভ দাসের বসতবাড়ি থেকে আটক করে। পরে তল্লাশি করে তার বসতঘরের ওয়ারড্রব থেকে তিনটি নীল রংয়ের পলিথিনে ৬০০ পিস এবং সাদা রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫পিস খয়েরি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service