• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

কমলগঞ্জে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ২৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী সংগীত, নৃত্য ও মৃ-দঙ্গ নৃত্য প্রতিযোগিতা অনু্ষ্ঠুত হয়। সন্ধ্যায় ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মণিপুরি ললিতকলা একাডেমী পরিচালনা পরিষদের নির্বাহী সদস্য যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ। একাডেমীর সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর কুমার সিংহ, বীর মুক্তিযোদ্ধা বাবুসেনা সিংহ, বীর মুক্তিযোদ্ধা মান্ত্রী কুমার সিংহ, লেখক-গবেষক আহমদ সিরাজ, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, সুজিতা সিনহা, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, নির্মল এস পলাশ, মোনায়েম খাঁন, শিক্ষক রানা রঞ্জন সিংহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি চারণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service