• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জে তিন ভারতীয় সাংবাদিকের সাথে শুভেচ্ছা বিনিময়-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশে সফররত তিন ভারতীয় সাংবাদিকের সাথে কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার ২০ ডিসেম্বর দুপুরে ভানুগাছ বাজারস্থ প্রেসক্লাব ভবনের হলরুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যের তিন সাংবাদিককে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও নিউজ বাংলা টিভি’র পরিচালক আব্দুল হান্নান, আসাম রাজ্যের করিমগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম জাহির আব্বাস জনি এবং আসাম রাজ্যের বৃহত্তর পাথারকান্দি সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মলয় কুমার দাস, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন।স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, সাংবাদিক অলক দেব, নির্মল এস পলাশ, আলম আহমদ, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, রাজকুমার সৌমেন্দ্র সিংহ, মোনায়েম খান, আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service