• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ জামাল হোসেন- কমলগঞ্জ বার্তা মানুষের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়া লিয়াকত জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির

কমলগঞ্জে ধানি জমিতে নবজাতকের লাশ উদ্ধার-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি ॥ / ৩০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

কমলগঞ্জে সড়কের পাশের ধানি জমির ঝোপের ভেতর গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।শনিবার ২৪ ডিসেম্বর সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর-রামেশ্বপুর সড়কের পাশে স্থানীয়রা লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ২৪ ডিসেম্বর সকালে সড়কের পাশে ধানি জমিতে মানুষজন ময়লা গামছা দিয়ে প্যাঁচানো এক মৃত নবজাতক দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। শনিবার কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অনিক দেব ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে স্থানীয়দের সাথে নিয়ে দাফনের ব্যবস্থা করেন। স্থানীয়দের ধারণা, রাতে কিংবা ভোরে কেউ হাসপাতাল থেকে ডেলিভারি শেষে নবজাতকটি ফেলে দিয়েছে। আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেন।

 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service