• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ৭ দিনব্যাপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংস্কৃতি মন্ত্রণালয় আওতাধীন মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমিতে ৭ দিনব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন লেখক ও গবেষক আহমদ সিরাজ।

মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী সদস্য শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা আইসিটি বিভাগের সহকারি প্রোগ্রামার রকিবুল হক, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service