• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৩৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

রিপোর্ট কমলগঞ্জ বার্তাঃ কমলগঞ্জ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার এর সার্বিক সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসায় রোববার সকাল ৯টায় ২য় বারের মত ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্টিত হয়। ক্যাম্পে বিনামূল্যে ঔষধ ও ছানি অপারেশনের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।রোববার ১৪ জানুয়ারি দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। সমাজকল্যাণ পরিষদের সভাপতি ফাত্তাহুর রসিদ চৌধুরী মাহফুজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসিদ আলি, নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল মোত্তাকিম জুনাইদ, শ্রীমঙ্গল নাজাত ইসলামি মার্কাসের নির্বাহী পরিচালক মাওলানা শফিউদ্দিন, সমাজ কল্যান পরিষদের পৃষ্ঠপোষক মাওলানা লুৎফর রহমান জাকারিয়া, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, আলফালাহ ইসলামি যুব সোসাইটির সভাপতি খালেদ বীন শাওকী, কমলগঞ্জ সমাজকল্যান পরিষদের সহ-সভাপতি মাওলানা খালেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহ-সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা সামছুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ প্রমুখ। চক্ষু শিবিরের কার্যক্রম শেষে বিকাল ৩টায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন যোগ্য প্রায় ৩৮ জন রোগিকে বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারে প্রেরণ করা হয়। অপারেশন পরবর্তী পরিচর্যা শেষে তাদের নিজ নিজ বাসস্থানে পৌছে দেয়া হবে জানান পরিষদের সদস্যরা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service