• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গালর্স একাডেমির আনুষ্ঠানিক ফলক উন্মোচন

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৩৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে নারী শিক্ষা প্রসারের লক্ষে হাবিবুন নেছা চৌধুরী গালর্স একাডেমি নামে একটি প্রতিষ্ঠানের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। সোমবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জোনাকি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সমাজকর্মী মিজানুর রহমান মিস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়জুর রহমান চৌধুরী, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের পরিচালক আতিকুর রশিদ চৌধুরী (সিপার), সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমিন মিল্টন, শ্রীরামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, রিপন ইসলাম ময়নুল, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, সাংবাদিক পিন্টু দেবনাথ, সমাজসেবক আনোয়ার খান, সোলোমান আহমদ, কবি জয়নাল আবেদীন, সাংবাদিক মাহিদুল ইসলাম, সমাজসেবক রেনু মিয়া, রুহিন উদ্দিন চৌধুরী, শাহজান আলী রাজু, সাংবাদিক তানভীর চৌধুরী, সমাজসেবক রেজাউল করিম লাভলু, সিপার আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে হাবিবুন নেছা চৌধুরী গালর্স একাডেমির নামফলক উন্মোচন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service