• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

লাউয়াছড়ায় জীপ গাড়ি উল্টে চিকিৎসকসহ আহত ৭

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসবে কুমিল্লা থেকে অংশ নিতে এসে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় পর্যটকবাহী জীপ গাড়ি উল্টে চিকিৎসকসহ ৭জন আহত হয়েছেন। শনিবার ২ মার্চ সকাল সাড়ে ১১টায় লাউছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সঞ্চিতা রায় (৪০), মিলন সরকার (৪০), চিকিৎসক দিপীকা বণিক (৪০), মিতা সাহান (৪২), তোফায়েল (২৫), ঋদিতা সাহা (১৩), উমা রানী (৪৬)। আহতের মধ্েেয একজন চিকিৎসক ছিলেন। আহত হওয়া সবাই শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উতসবে অংশ নিতে শ্রীমঙ্গল এসেছিলেন বলে তারা জানান। দুর্ঘটনাকবলিত জীপ গাড়িতে থাকা অভিজিৎ সরকারের সাথে মুঠেফোনে দুপুরে আলাপকালে তিনি জানান, আমরা লাউয়াছড়ার ভেতর দিয়ে জিপ গাড়ি দিয়ে লাউয়াছড়া দেখছিলাম। হঠাৎ করে রাস্তার উচু উচু জায়গায় উঠার সময় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও যখন স্টার্ট নিচ্ছিলো না, তখন গাড়ির চালক গাড়ি থেকে নেমে গাড়ি চেক করে দেখছিলেন। এসময় জিপ গাড়িটি পেছনের দিকে এসে উলটে যায়। আমাদের গাড়িতে থাকা লোকজন আহত হয়ে গাড়িতেই পরে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট্য সদর হাসপাতালে প্রেরণ করেন। এখানে বর্তমানে চিকিৎসাধীন আছি। তবে শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে আজ রাতেই দেশের বাড়ি কুমিল্লা চলে যাবো।জিপ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর পাবনা: খ-০০০৪। গাড়িটি আটক করা হয়েছে বলে জানা যায়। শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ গণমাধ্যমকর্মীদের বলেন, আহতরা কুমিল্লার নটরাজ নৃত্যালয়ের নৃত্যশিল্পী ও অভিভাবক। আমাদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উতসবে তারা অংশ নিতে এসেছিলেন। গতকাল তারা নৃত্য পরিবেশনও করেছেন। আজও করার কথা ছিলো। কিন্তু দুর্ঘটনার কারণে আজই তারা বাড়ি ফিরে যাবেন। ৫০ শয্যাবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত হয়ে ৭জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবাই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসকও ছিলেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service