• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

উপজেলা নির্বাচনে আল ইসলাহর সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৪২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪

রিপোর্ট কমলগঞ্জ বার্তাঃ সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার কয়েকটি উপজেলায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ তাদের সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলীর বরাতে জানা যায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে সিলেট জেলার সদর উপজেলায় চেয়ারম্যান পদে মাওলানা আজির উদ্দিন পাশা, বিশ্বনাথ উপজেলায় অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের নাম চুড়ান্ত করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে শীঘ্রই নাম ঘোষণা আসতে পারে বলে জানা যায়। অপরদিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান শাহেদের নাম চূড়ান্ত করা হয়েছে। তাছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলার সদর উপজেলায় মাওলানা এম এ শহীদ, কমলগঞ্জ উপজেলায় মাওলানা আব্দুল ওয়াহাব, জুড়ী উপজেলায় মাওলানা মুহাম্মদ আব্দুস শহীদ, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় কাজী মাওলানা আব্দুস সামাদকে চূড়ান্ত সমর্থন প্রদান করা হয়েছে। এছাড়াও দক্ষিন সুরমা, গোলাপগঞ্জ ও বড়লেখা উপজেলায় প্রার্থীদের নাম শীঘ্রই চূড়ান্ত করা হবে বলে জানা যায়। উল্লেখ্য যে, জকিগঞ্জ, বিশ্বনাথ, দক্ষিন সুরমা, কুলাউড়া ও মৌলভীবাজার সদর উপজেলায় বিগত নির্বাচনে আল ইসলাহ সমর্থিত প্রার্থীরা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service