• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

মৌলভীবাজার জেলা কারাগারে আদালতের নির্দেশে বিয়ে সম্পন্ন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৪১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলা কারাগারে থাকা নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামীর সঙ্গে ভিকটিমের (ভুক্তভোগী) বিয়ে সম্পন্ন হয়েছে উচ্চ আদালতের নির্দেশে। বুধবার ২০ মার্চ দুপুরে পৌনে ১২টার দিকে মৌলভীবাজার জেলা কারাগারে ধর্মীয় বিধান অনুযায়ী আসামী আশিষ বাউরী (৩৫) এবং কুঞ্জুমাল (২৫) এর বিয়ে সম্পন্ন হয়। সনাতন ধর্মের রীতি অনুযায়ী একজন পুরোহিত তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার শাওন মজুমদার উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা কারাগার সূত্রে জানা যায়, আদালতের আদেশে বর ও কনে পক্ষের স্বজনদের উপস্থিতিতে কারাগারে আটক আশিষ বাউরীর বিয়ে সম্পন্ন হয়। আসামী আশিষ বাউরী রাজনগরের ২নং উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর চা বাগানের সদানন্দ বাউরীর ছেলে। এবং পাত্রী কুঞ্জুমাল একই ইউনিয়নের মৃৎ মনীষা মালের মেয়ে। রাজনগর উপজেলার ইন্দানগর চা বাগানে ভিকটিম কুঞ্জুমালের সাথে আসামী আশিষ বাউরীর প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। একটা পর্যায়ে কুঞ্জুমাল গর্ভবতী হয়ে যান। কুঞ্জুমাল বলেন, আমি গর্ভবতী হওয়ার পর আশিষ বাউরীর পরিবার বাচ্চা নষ্ট করতে বলে। আমি নষ্ট করিনি। আশিষ বাউরীও নষ্ট না করতে বলে। কিন্তু আমার মেয়ে জন্মগ্রহণের পর সে সন্তানের স্বীকৃতি দিতে এবং আমাকে বিয়ে করতে অস্বীকার করে। পরে আমি ১১ আগস্ট ২০২৩ তারিখে মামলা করি। পরবর্তীতে তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। বর্তমানে কুঞ্জুমালে তিন মাসের একটি সন্তান রয়েছে। এমন পরিস্থিতিতে উচ্চ আদালত তাদের বিয়ের নির্দেশ দেন। আসামীর পরিবার পক্ষ জানান, আদালতের নির্দেশে এই বিয়েটি সম্পন্ন হয়েছে। আদালত বলেছেন, বিয়ের শর্তে এবং বিয়ের বৈধ প্রমাণাদি আদালতে দাখিলের পর আসামী আশিষ বাউরীকে জামিন দেবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service