• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

বড়লেখায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে বিএনপি নেত্রী রাহেনা

বড়লেখা প্রতিনিধিঃ / ২৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বড়লেখায় টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্ব›িদ্বতায় জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার তিনি ছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্য কেনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক রাহেনা বেগম হাছনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক।

জানা গেছে, রাহেনা বেগম হাছনা ২০০৯ সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনিত প্রার্থী হিসাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি দলীয়ভাবে বর্জন করলেও তিনি সাধারণ ভোটারের চাপ-সমর্থনে প্রার্থী হন। মনোনয়নপত্র জমার শেষ দিন গত সোমবার তিনি ব্যতিত অন্য কোনো প্রার্থী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেননি। আর এতেই টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার দীপক কুমার রায় জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী রাহেনা বেগম হাছনা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় জয়ের পথে তিনি অনেকটা এগিয়ে আছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service