• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

 ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর ভার্চুয়ালভাবে শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলয়নাতনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ছাত্র নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরফদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ।

প্রদর্শণী অনুষ্ঠানে গরু, মহিষ, ছাগল, হাস, মোরগ, পাখিসহ ৫০ টি স্টল বসে। বিকাল সাড়ে ৪টায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী স্টলকে পুরুষ্কার হিসেবে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও বাকি সকল স্টলগুলোকে সাটিফিকেট প্রদান করা হয়


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service