• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

যুক্তরাজ্যে মৌলভী সফাত আলী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ / ৩৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে মানবসেবামূলক কর্মকাণ্ডের ধারা সমুন্নত রাখতে যুক্তরাজ্যের বেথনালগ্রীণস্থ চটপটি লাউঞ্জে গতকাল কমলগঞ্জের ঐতিহ্যবাহী দানশীল ও রাজনৈতিক পরিবারের সদস্যদের নিয়ে মৌলভী সফাত আলী ফাউন্ডেশন (সফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসার নামধারক ব্যক্তিত্ব)) গঠন করা হয়। কমলগঞ্জ উপজেলার দারিদ্রপীড়িত, অবহেলিত ও পশ্চাৎপদ বৃহৎ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের স্বার্থে গঠিত মৌলভী সফাত আলী ফাউন্ডেশনের বিশ সদস্যবিশিষ্ট কমিটিতে জনাব গোলাম সরওয়ার মকবুল সালাম, জনাব মইনুল হাসান সুমন, সুলতানা আহমদ পলি ও জনাব আহমদ কবির সজিবকে যথাক্রমে সভাপতি, সাধারন সম্পাদক, সহসাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়। আল্লাহ্ তায়ালা এই ফাউন্ডেশন কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কমলগঞ্জের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার তাওফিক দান করুন আমীন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service