• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

কমলগঞ্জে ১১ প্রার্থীর মনোনয়ন জমা-কমলগঞ্জ বার্তা

মোঃ মালিক মিয়া । / ৪৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোয়নপত্র জমাদানের শেষ দিন বৃহষ্পতিবার (২ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিন পদে ওই ১১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। তবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির কোন প্রার্থী এবার উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মনোয়নপত্র দাখিল করেননি। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্য্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা দুর্নীীত প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ (বুলবুল), চমন উদ্দিন ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দেক আলী, হাফেজ মাওলানা মো: আব্দুল ওহাব, নিরঞ্জন দেব, মোহাম্মদ আলমগীর চৌধুরী ও চা শ্রমিক নেতা সুনীল কুমার মৃধা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও নারীনেত্রী মুন্না দেব রায় মনোনয়ন জমা দেন। মনোয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীর সমর্থকেরা সকাল থেকে উপজেলা রিটার্ণিং কার্যালয়ের সম্মুখে জড়ো হন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service