• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবার অঙ্গীকার নিয়ে কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী কামরান। কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’

কমলগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

মোঃ মালিক মিয়া । / ৩৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সমুজ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমুজ রসুলপুর গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকাল থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময়ে জমির সঙ্গের ছড়ায় মাছ ধরতে যান সমুজ আলী। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বছরখানেক আগে তিনি বিয়ে করেছিলাম। তার এমন মৃত্যৃতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন। বলেন, ‘সমুজ মিয়ার এমন মৃত্যু দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগির সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service