• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ লোকমান চৌধুরীর ইন্তেকাল-কমলগঞ্জ বার্তা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক- কমলগঞ্জ বার্তা সংবর্ধনা শেষে ‘চাঁদের গাড়ি’তে বাড়ি ফিরলেন শিক্ষক কৃষ্ণ কুমার-কমলগঞ্জ বার্তা কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪

জমি নিয়ে বিরোধের জেরে কুলাউড়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার॥ / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ১৫ মে বুধবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে জমিতে কাজের জন্য যান আছকির মিয়া। এ সময় জমিসংক্রান্ত বিরোধে মিছির আলি গং আছকিরসহ তার সাথে থাকা আরও ২ জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ও থানার ওসি মো. আলী মাহমুদ।

আছকির মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াদুদ বক্স।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ঘটনার পর থেকে মিছির আলি গং পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service