• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবন ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা লন্ডনের দবির উদ্দিন: মানবতার এক জীবন্ত প্রতীকঃ তুহিন আহমদ জহির কমলগঞ্জে নাছরিন সুলতানা ১৬৬ উপজেলায় নতুন ইউএনও ‘মৌলভীবাজার-৪: নির্বাচনের ইতিহাস ও ব্যক্তিগত বিশ্লেষণ’ শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রে/ফ/তা/র ৪ কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি কমলগঞ্জ থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি পারিবারিক দ্বন্দ্বে ছাত্রদল নেতা রাফিকে হত্যা করলো ছোট ভাই

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে যারা-কমলগঞ্জ বার্তা

মোঃ মালিক মিয়া । / ৮৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪

মৌলভীজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ। তবে চা বাগান ছাড়া বস্তিতে ভোটর উপস্থিত ছিলো কম। বিকেল ৪ টার পর গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে।

কমলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নং কার্যালয়ের তথ্য মতে, কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর ছোট ভাই কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান (আনারস) প্রতীক নিয়ে ৩০ হাজার ৭১২ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমানে আল ইসলাহ সমর্থীত প্রার্থী এম এ ওয়াহাব (বাল্ব) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব (মাইক) প্রতীক নিয়ে ১৪ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে ৪১ হাজার ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী মুন্না রায় (ফুটবল) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Web Service